শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ২২:০২

মতলব দক্ষিণ উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা ও কমিটি গঠন

ভ্রাম্যমাণ প্রতিনিধি
মতলব দক্ষিণ উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সভা ও কমিটি গঠন

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, মতলব দক্ষিণ উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান মহসিনের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি এস এম মোরশেদ সেলিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি মো. জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ আবু সালেহ মো. অলি পাটোয়ারী এবং জেলা কমিটির সাবেক সভাপতি এম এ আজিজ বাবুল।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউ রনি লাইব্রেরির স্বত্বাধিকারী মো. শফিকুল ইসলাম, জনতা লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ মোস্তফা কামাল, কাদির লাইব্রেরী অ্যান্ড জেনারেল স্টোরের স্বত্বাধিকারী জি এম আবদুল কাদির, হিরণ লাইব্রেরীর স্বত্বাধিকারী আল মামুন শিপন, নিউ পপুলার লাইব্রেরীর স্বত্বাধিকারী শাহজালাল, রিয়া লাইব্রেরীর স্বত্বাধিকারী সুফি কামাল, মনির লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. মনির হোসেন, তাজ লাইব্রেরির স্বত্বাধিকারী মোহাম্মদ মহসিন হাজরা, বিনিময় লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, আদিবা লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা সভাশেষে উপস্থিত ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদে ১৩ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে মহসিন লাইব্রেরীর স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান মহসিন সভাপতি এবং কাদির লাইব্রেরীর স্বত্বাধিকারী জি এম আবদুল কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়