রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০০:১৭

রূপসায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি

প্রবীর চক্রবর্তী
রূপসায় মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি
ছবির ক্যাপসন: ‎ফরিদগঞ্জের রূপসায় মাদকবিরোধী র‌্যালি।

মাদকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে ‘মাদক থেকে দূরে থাকি, সুস্থ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার (ওসি) তদন্ত মো. আল আমিন তালুকদার। আরো বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিট অফিসার এসআই হুমায়ুন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ।

উপস্থিত ছিলেন রবিউল আলম বাবু, মশিউর রহমান মনা মাস্টার, আব্দুল জলিল, ফারুক খান, আনোয়ার হোসেন সজিব, রফিকুল ইসলাম, মনির হোসেনসহ এলাকার স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, একটি দেশকে অকার্যকর করতে হলে, সেই দেশের তরুণ সমাজকে পথভ্রষ্ট করলেই তা সম্ভব। আর সেই লক্ষ্য নিয়ে একটি চক্র আমাদের দেশের তরুণ সমাজকে মাদকাসক্ত করার চেষ্টা করছে। বর্তমানে মাদক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই পথ আমাদের বন্ধ করতে হবে। এজন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। আমাদের সচেতনতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সমাজকে মাদকমুক্ত করতে। শুধু মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করে জেলে দিলেই সমস্যা পুরোপুরি মিটবে না। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুরুটা প্রতিটি বাড়ি, প্রতিটি পরিবার থেকে করতে হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়