বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৯

সাবেক পৌর কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী আর বেঁচে নেই

​স্টাফ রিপোর্টার।।
সাবেক পৌর কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী আর বেঁচে নেই

চাঁদপুর পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং সুপরিচিত সামাজিক মুখ লায়লা হাসান চৌধুরী (৫৫) আর নেই। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, একমাত্র পুত্রসন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

​সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী ও পরোপকারী মনোভাবের জন্য লায়লা হাসান চৌধুরী এলাকাবাসীর কাছে ছিলেন অত্যন্ত সুপ্রিয়। কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনসেবায় বিশেষ অবদান রেখে গেছেন। তাঁর অকাল মৃত্যুতে পুরো এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

​বৃহস্পতিবার বাদ আসর পুরাণবাজারস্থ মিজানুর রহমান চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাসির উদ্দিন আহমেদসহ অনেকেই অংশ নেন।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে শ্বশুর মরহুম ডা. মজিবুর রহমান চৌধুরী এবং চাচা শ্বশুর সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরীর পাশে সমাহিত করা হয়।

​ব্যবসায়ী শামীম হাসান জুয়েল চৌধুরীর সহধর্মিণী লায়লা হাসান চৌধুরীর মৃত্যুতে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছে। বিভিন্ন মহল থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়