বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৩

বাবুরহাট হাজী মোবারক মার্কেটের সামনে অবৈধ স্থাপনার নির্মাণ ঠেকাতে ব্যবসায়ীদের মানববন্ধন

পথচারীদের চলাচল, যানজট ও দুর্ঘটনা রোধে সরকারি জমি দখলমুক্ত রাখার দাবি

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাট হাজী মোবারক মার্কেটের সামনে অবৈধ স্থাপনার নির্মাণ ঠেকাতে ব্যবসায়ীদের মানববন্ধন

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ বাবুরহাটে হাজী মোবারক মার্কেটের সামনে সড়ক ও জনপথ বিভাগের জায়গা পুনরায় দখল করে স্থাপনা নির্মাণের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) হাজী মোবারক মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ নিজেদের জায়গা দাবি করে হাজী মোবারক মার্কেটের সামনের কথিত ‘জিন মার্কেট’ উচ্ছেদ করে। উচ্ছেদের পর ওই জায়গায় পুনরায় দখল করে ভবন বা মার্কেট নির্মাণের চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন। এতে হাজী মোবারক মার্কেটের ব্যবসা-বাণিজ্য, পথচারীদের চলাচল এবং সড়কের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

হাজী মোবারক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আরিফুর রহমান তালুকদার বলেন, পথচারীদের নির্বিঘ্ন চলাচল, মার্কেটের সৌন্দর্য রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই আমরা মানববন্ধন করছি। মার্কেটের সামনে আবার কোনো স্থাপনা নির্মাণ হলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে এবং পুরো এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে।

তিনি জানান, হাজী মোবারক মার্কেটে ৭২টি দোকান রয়েছে। এসব দোকানে প্রায় ১৫০জন ব্যবসায়ী ব্যবসা করছেন। প্রায় ১৫ হাজার বর্গফুট আয়তনের এ মার্কেটটি বাবুরহাটের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান। মার্কেটের সামনে নতুন কোনো ভবন বা স্থাপনা নির্মাণ করা হলে মার্কেটের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সহযোগিতা কামনা করেন।

ব্যবসায়ীরা আরও বলেন, সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হলে একদিকে যেমন পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হবে, অন্যদিকে সড়কে যানবাহনের চাপ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। তাই সড়ক ও জনপথের জায়গা দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

হাজী মোবারক মার্কেটের মালিক পক্ষের মো. মাসুদ রানা বলেন, এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং মার্কেটের সামনে চলাচলের জায়গা উন্মুক্ত রাখার ব্যবস্থা করে।

মানববন্ধনে ব্যবসায়ীদের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজীব তালুকদার, মাহফুজ তালুকদার, মো. মোস্তফা, মোহাম্মদ আলী, মজিবুর রহমান, মোহাম্মদ মকবুল আহমেদ, নাসির বকাউল, শাহজাহান মালসহ মার্কেটের ব্যবসায়ীরা।

জানা যায়, সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ তাদের মালিকানাধীন জমি দাবি করে হাজী মোবারক মার্কেটের সামনের ‘জিন মার্কেট’ উচ্ছেদ করে। এরপর ওই জায়গায় পুনরায় কোনো স্থাপনা নির্মাণ না করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন হাজী মোবারক মার্কেটের ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়