শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩১

মতলবে চক্ষু শিবিরে বিডা চেয়ারম্যান

এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পে মিলবে ৫ হাজার মানুষের কর্মসংস্থান

মতলব উত্তর ব্যুরো।।
এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্পে মিলবে ৫ হাজার মানুষের কর্মসংস্থান

সরকার নতুন করে জমি অধিগ্রহণ না করে সরকারি খাস জমিতেই রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তবে শুধু জমি থাকলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, "সাইটে বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং সাইট উন্নয়নের খরচ যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে উৎপাদিত পণ্য যাতে সহজে সড়ক বা নৌপথে চট্টগ্রামে নেওয়া যায়, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।"

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিডা চেয়ারম্যান বলেন, চাঁদপুরের বিদ্যুৎ সংকট নিরসন, কৃষির সমান্তরালে বিদ্যুৎ উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে একটি বড় এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রযুক্তিতে সৌর প্যানেলের নিচে কৃষিকাজ অব্যাহত রাখা যায়। ইতোমধ্যে প্রকল্পের জন্য কয়েকটি বড় জায়গা চিহ্নিত করা হয়েছে, যা বাস্তবায়িত হলে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়ে আগামী এক-দুই বছরের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ইপিজেডের বিষয়ে তিনি জানান, বিষয়টিতে অগ্রগতি সাধনে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চাঁদপুরের বিভিন্ন খাস জমির অবস্থান ও সেখানে ইপিজেড করার সম্ভাব্যতা খতিয়ে দেখছে।

সংগঠনের সদস্য খোকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি (টেলিকম) মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, সংগঠনের সদস্য অধ্যাপক ড. তারিফুজ্জামান সোহেল শিকদার, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান এবং কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়