শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬

যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে মাঠে ফেরাতে হবে

---আজহারুল হক মুকুল

মতলব উত্তর ব্যুরো।।
যুবসমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে মাঠে ফেরাতে হবে

যুবসমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল। তিনি বলেন, "ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল। খেলাধুলা শুধু শরীরকে সুস্থই রাখে না, তরুণদের মাঝে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে। জয়-পরাজয় বড় কথা নয়, সুন্দর প্রতিযোগিতা ও ভ্রাতৃত্ববোধই হওয়া উচিত খেলাধুলার মূল লক্ষ্য।"

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজ এই টুর্নামেন্টের আয়োজন করে।

সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. সজীব পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজালাল প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম শান্ত, আরিফ উল্লাহ মুন্সি, গোলাম রাব্বানী জিশান এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাকসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

দিনের সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব’ এবং ‘এসএসসি ২০২৭ ব্যাচ একাদশ’। নির্ধারিত সময়ে ম্যাচটি অমীমাংসিত থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে এসএসসি ২০২৭ ব্যাচকে হারিয়ে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব। খেলাটিতে ধারাভাষ্য দেন ফরহাদ হোসেন মাস্টার এবং মাঠজুড়ে হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়