বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৪

চাঁদপুর থিয়েটার ফোরামের নাট্যোৎসবের নবম দিনে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা

নিয়মিত নাটক চর্চায় সমাজে অন্যায়-অপরাধ কমবে

স্টাফ রিপোর্টার
নিয়মিত নাটক চর্চায় সমাজে অন্যায়-অপরাধ কমবে

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষ উদযাপন উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরাম আয়োজিত ১০ দিনব্যাপী নাট্যোৎসবের নবম দিন নাচ, গান, আবৃত্তি ও মনোজ্ঞ নাটকের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উৎসবের এই দিনে চাঁদপুর শহরে এই প্রথম একক অভিনয়ের একটি নাটক মঞ্চস্থ হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত শুভেচ্ছা পর্ব ও আলোচনা সভায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক এমআর ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে মো. কবির হোসেন সরদার বলেন, "দেশের ৬৪টি জেলাতেই শিল্পকলা একাডেমি রয়েছে। নিয়মিতভাবে এসব শিল্পকলায় নাটক চর্চা ও মঞ্চস্থ হলে সমাজে অন্যায়-অপরাধ অনেকাংশে কমে আসবে। সংস্কৃতি অঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের মাধ্যমেই এ ক্ষেত্রটি আরও সমৃদ্ধ হতে পারে।" উৎসবের ধারাবাহিকতা ও পরিবেশনার প্রশংসা করে তিনি চাঁদপুর থিয়েটার ফোরামের সকল গঠনমূলক কর্মকাণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসীম উদ্দিন খান বাবুল, সম্মানিত অতিথি হিসেবে নারী উদ্যোক্তা তানিয়া ইসতিয়াক খান, সংবর্ধিত অতিথি হিসেবে জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শরীফ উদ্দীন পলাশ এবং 'ক্লিন চাঁদপুর'-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।

মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে রুমা সরকারের নৃত্য পরিচালনায় চাঁদপুর নৃত্যঙ্গনের শিল্পীরা মনমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। এতে অংশ নেন রাত্রি কর্মকার, চৈতি, নিহা, অহনা, অর্পা, মেঘা, শ্রেয়সী, অথৈ, তানু ও মামুসহ আরও অনেকে।

সন্ধ্যায় চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পরিবেশনায় পরিবেশিত হয় বহুল আলোচিত নাটক ‘মহুয়া’। নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেন হৃদিকা বিশ্বাস রিয়া, আফসানা পাটোয়ারী, স্বাধীন দত্ত, সিয়াম খান, বিশ্বজিৎ দেবনাথ, মরিয়ম মাহি, পিপল দাস, তানজিল আহমেদ, কামরুজ্জামান শিশির, রিয়া, ঐশি, সূচনা, মাখুন্ন, মিমি, বৃষ্টি, মিতু, স্নিগ্ধা, মুগ্ধ, সঞ্জয় ও আসিফুল ইসলামসহ আরও অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়