বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ২২:৩৯

গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, শোকাহত মানুষের ঢল

বাবুল মুফতি।।
গজরায় দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন, শোকাহত মানুষের ঢল

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক দেওয়ান দুলাল মাস্টারের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ আগস্ট ২০২৬) বাদ আসর আমুয়াকান্দি গ্রামস্থ কেন্দ্রীয় কবরস্থান মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু মেয়ে, এক ছেলে, মা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি আমুয়াকান্দি গ্রামের দেওয়ান বাড়ির মরহুম সিরাজুল ইসলাম দেওয়ানের জ্যেষ্ঠ পুত্র।

জানাজার পূর্বে দেওয়ান এমডি সাইফুল ইসলামের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ মুন্সী, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক শহিদুল্লাহ প্রধান, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম, নাউরিয়া আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইজুল ইসলাম, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মনির এবং মরহুমের ছোট ভাই হুমায়ুন কবির।

বক্তারা বলেন, "দেওয়ান দুলাল মাস্টার ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও আদর্শ সমাজসেবক। শিক্ষা বিস্তারে ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।"

জানাজায় দলমত নির্বিশেষে সর্বস্তরের হাজারো মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও আত্মীয়-স্বজনের ঢল নামে। জানাজাশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়