রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:৪০

নারায়ণপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও র‍্যালি

নিজস্ব প্রতিনিধি।।
নারায়ণপুরে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা ও র‍্যালি
ছবির ক্যাপশনঃ নারায়ণপুরে মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।

মতলব দক্ষিণে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে মতলব দক্ষিণ থানার আয়োজনে এ আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়। সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সামাজিক সংগঠন আস্থার সভাপতি বুলবুল মিঞা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই সুজিত চন্দ্র দে।উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএ বিল্লাল, মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধান, সাবেক ইউপি সদস্য আসলাম মিয়াজী, ছাত্রনেতা সুজন খান, সামাজিক সংগঠন আস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়