প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:৩২
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী, বিশিষ্ট আইনজীবী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ব্যারিস্টার তৌফিক নেওয়াজ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন স্ট্রোকসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে দেশের আইনি অঙ্গন ও সুশীল সমাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।








