প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০০:৫৭
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যকরী কমিটি গঠন
সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, সম্পাদক সুফি খোকন

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমাজের ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ কমিটি গঠনের মূল লক্ষ্য।
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার।
নবগঠিত কার্যকরী কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দীর্ঘদিন এ পদে দায়িত্বপালনকারী অভিজ্ঞ সংগঠক সুফি খায়রুল আলম খোকন।
কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন আ. শুক্কুর পাটোয়ারী, মনির চৌধুরী ও অ্যাড. মনিরা বেগম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাড. সামছুল ইসলাম মন্টু ও পরেশ মালাকার। অন্যান্য পদে রয়েছেন : কোষাধ্যক্ষ হাজী মোশারফ হোসাইন, সহ-কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন লিটন ভূঁইয়া এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রোজি। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, শাহজালাল মিশন, অ্যাড. শাহজাহান খান, অধ্যাপক হারুনুর রশিদ, শাহাদাত হোসেন শান্ত, ডা. মীর মুন্তাকিম হায়দার রুমি, মো. এনামুল হক বাদল, মো. আলমগীর সরকার, আ. রহিম পাটওয়ারী, নুরুল আমিন খান আকাশ, মো. জাকির হোসেন, মাও. তোফায়েল আহমেদ ও মো. সাইফুর রহমান গাজী।
নবগঠিত এ কমিটির মাধ্যমে চাঁদপুরে পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় তৈরি হবে এবং অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার হবে বলে সুধীজন আশা করছেন।
ডিসিকে /এমজেডএইচ








