রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২৩:১২

মাদকমুক্ত, সুশিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়তে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই

---------------এনাম চৌধুরী

আব্দুল্লাহ আল মামুন।।
মাদকমুক্ত, সুশিক্ষিত ও মানবিক প্রজন্ম গড়তে খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই
আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ ও দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে পুরস্কার বিতরণ করেন ম্যানেজার কমিটির সভাপতি ও ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় ও ৩নং ওয়ার্ডের দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৃথক দুটি শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং অভিভাবকদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা (প্রতিষ্ঠান পর্যায়)’-এর আন্তঃশ্রেণির ফাইনাল খেলা, ‘জলবায়ু পরিবর্তন ও সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বেপারী। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এনাম চৌধুরী বলেন, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে এ ধরনের আয়োজন সময়োপযোগী। তিনি বলেন, আগামী প্রজন্মকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে দূরে রেখে সৎ, মেধাবী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

এদিকে একইদিনে ৩নং ওয়ার্ডের দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনাম চৌধুরী।

তিনি বলেন, একটি শিক্ষিত ও সুশীল সমাজ গঠনে মায়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন বেপারী, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা ও উষ্ণ আতিথেয়তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান অতিথি। দুটি অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, খেলাধুলা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে একটি দক্ষ, মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়