বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৯:৫৫

জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মতলব উত্তরে ছাত্রদলের মিলাদ ও দোয়া 

মো. কামরুল হাসান রাব্বি।।
জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মতলব উত্তরে ছাত্রদলের মিলাদ ও দোয়া 

জুলাই-আগস্ট আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর ছাত্রদলের আয়োজনে  মিলাদ ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেলে ছেংগারচর মডেল মসজিদে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় জুলাই আন্দোলনে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় ও আহতদের দ্রুত সুস্থতার জন্যে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

বক্তারা বলেন, জুলাই আন্দোলন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলন আমাদের মনে করিয়ে দেয়—ন্যায়, অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের ঐক্য কতোটা শক্তিশালী হতে পারে। তরুণ সমাজের সাহস, আত্মত্যাগ ও প্রত্যয়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলন একটি নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে। জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং যারা বিভিন্নভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করছি। তাদের আত্মত্যাগ যেনো আমাদের আগামীর পথচলার প্রেরণা হয়ে থাকে। 

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি রুহুল আমিন সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাক, সদস্য রনি পাটোয়ারী, হযরত আলী গালিব, মোহনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা তালহা, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের রানা, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানি, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিল আহমেদ রোমান, ছেংগারচর কলেজ ছাত্রদলের আহ্বায়ক তুষার সরকারসহ বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়