সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:০২

মতলব উত্তরে খাল খননশেষে ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মো. কামরুল হাসান রাব্বি
মতলব উত্তরে খাল খননশেষে ২০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

মতলব উত্তর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার পর বরাদ্দের অব্যবহৃত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর লক্ষ্যে মুন্সিরকান্দি-লবাইরকান্দি ব্রিজ থেকে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রিজ পর্যন্ত ৩.৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্যে সরকার ১ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৩২ টাকা বরাদ্দ দেয়। নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে কাজটি শেষ করার পর বরাদ্দ থেকে উদ্বৃত্ত ২০ লাখ ১৮ হাজার ৫৮৯ টাকা সরকারি তহবিলে ফেরত পাঠানো হয়।

প্রশাসনিক স্বচ্ছতা ও সরকারি অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার এই পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা ইউএনও-র এই সততা ও দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সাধারণত প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল। এই খালটি পুনঃখননের ফলে এলাকার কৃষিজমিতে সেচ সুবিধা উন্নত হবে, জলাবদ্ধতা দূর হবে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে। একই সঙ্গে এটি স্থানীয় কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, “সরকারি অর্থ মানেই জনগণের আমানত। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা এবং নিবিড় তদারকি থাকলে নির্ধারিত বাজেটের চেয়েও সাশ্রয়ী খরচে মানসম্মত কাজ শেষ করা সম্ভব—আমরা সেটাই করার চেষ্টা করেছি। রাষ্ট্রের অর্থ রাষ্ট্রীয় তহবিলেই ফিরে গেছে।”

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়