প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৫০
চতন্তর মানবিক ফান্ডের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একাধিক যুবকের সমন্বয়ে ২০২১ সালে প্রতিষ্ঠা লাভ করে চতন্তর মানবিক ফান্ড। এ উপলক্ষে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দেবপুর বাজারস্থ রাজারগাঁও সড়কের সোবহান ম্যানশনের দ্বিতীয় তলায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান। আলোচনা সভাশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং অতিথি, উপদেষ্টা ও সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান ও তবররুক বিতরণ করা হয়।
এক ঝাঁক যুবকের প্রাণান্তকর পরিশ্রমে ও পরিচালনায় 'মানবতা হোক আমাদের পরিচয়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে গড়ে ওঠা চতন্তর মানবিক ফান্ডের এ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে কুয়েত থেকে বক্তব্য রাখেন ব্যবসায়ী, বাকিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা আব্দুল মতিন স্বপন। চতন্তর মানবিক ফান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী আকাশ রাসেল বেপারীর সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের সভাপতি ইমরান হোসেন সুজনের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মানিক মেম্বার, উপদেষ্টা সোলেমান বেপারী, শুকুর আলম বেপারী, ওয়াদুদ মিয়া, সাদ্দাম হোসেন, নুর আলম ও কামাল হোসেন বেপারী।
সংগঠনের সাধারণ সম্পাদক ঈমান হোসেনের সঞ্চালনায় সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন রনি বেপারী, মজিব হোসেন, আরাফাত হোসেন, নাজমুল হোসেন, মাসুদ বেপারী, ইউসুফ হাওলাদার, ইউসুফ হোসেন, আজাদ শেখ, শ্রাবণ হোসেন, নাজির হোসেন প্রমুখ। অনুষ্ঠানশেষে তবররুক বিতরণ করা হয়।
চতন্তর মানবিক ফাণ্ড প্রতিষ্ঠা লাভের পর থেকে শিক্ষা উপকরণ বিতরণ, মাদকবিরোধী সামাজিক কাজ, বাল্যবিবাহ রোধ, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে সাহায্য, মসজিদ ও মাদ্রাসায় সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।








