শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২৩:২৩

কচুয়ায় প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি।।
কচুয়ায় প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ
ছবি: কচুয়ায় প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগে ও প্রতারক গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ।

কচুয়ায় জমি রেজিস্ট্রি ও পাওনা টাকা পরিশোধ না করে মামলা দিয়ে সৌদি প্রবাসী বাবুল হোসেন ও তার স্ত্রী মিশু মুক্তাকে জেল খাটানো এবং হয়রানির করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) সকালে উপজেলার তেতৈয়া গ্ৰামের মোল্লা মার্কেটে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসীর আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মামলার বাদী গিয়াস উদ্দিনের সাক্ষীগণও গিয়াস উদ্দিনের বিচারের দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় ভুক্তভোগী প্রবাসী বাবুল হোসেন ও স্ত্রী মিশু মুক্তা, গিয়াস উদ্দিন একজন প্রতারক, মানুষের টাকা আত্মসাৎকারী, ভূমি দখলদার ও মামলাবাজ।

বাবুলের শাশুড়ি ও মা বিলকিস বেগমের কাছে ১২ শতাংশ জমি বিক্রয় করবে বলে এলাকাবাসীর উপস্থিতিতে গিয়াস উদ্দিন বাবুলের নিকট থেকে ৩টি বায়না স্ট্যাম্পের মাধ্যমে ১১ লক্ষ ৯০ হাজার টাকা নেয়। বাবুল হোসেন প্রবাস থেকে বাড়িতে এসে গিয়াস উদ্দিনকে জমি রেজিস্ট্রির কথা বললে বিভিন্ন অজুহাত দেখানো শুরু করে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস হলেও সালিসের কোনো সিদ্ধান্ত না মেনে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন গত ২৩ জুন চাঁদপুর বিজ্ঞ আমলী আদালতে বাবুল হোসেন, তার স্ত্রী ও বৃদ্ধ শাশুড়িকে বিবাদী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।

বাবুল হোসেন বলেন, গিয়াসউদ্দিন সড়ক দুর্ঘটনায় ১৬ জুন আহত হয়। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে আমি তাকে মারধর করে রক্তাক্ত জখম করি মর্মে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। আমি আমার স্ত্রীসহ ঢাকা থেকে বাড়িতে আসলে হঠাৎ পুলিশ এসে আমাদেরকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।

তার দায়ের করা মিথ্যা মামলায় এক সপ্তাহ আমি ও আমার স্ত্রী কারাভোগ করি। মূলত গিয়াস উদ্দিনের সড়ক দুর্ঘটনার বিষয়টি এলাকার সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই অবগত আছেন। আমরা ক্রয়কৃত জায়গা দাবি করলে গিয়াস উদ্দিন আমাদেরকে মেরে ফেলার হুমকি ধমকি দিয়ে আসছে । আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে ন্যায় বিচারের দাবি জানাই।

গিয়াস উদ্দিনের দায়েরকৃত মামলার সাক্ষী আলমগীর হোসেন জানান, প্রবাসী বাবুল ও তার পরিবার গিয়াস উদ্দিনকে হামলা করতে শুনিনি।

বাবুল হোসেন ও তার পরিবার ঢাকায় বসবাস করেন। গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় নেই। আমাকে না জানিয়ে মিথ্যা মামলার সাক্ষী করা হয়েছে, আমি তার এ প্রতারণার বিচার চাই।

এলাকাবাসী জানান, গিয়াস উদ্দিন বিগত আওয়ামী লীগ সরকার আমলে এলাকায় ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ জনগণকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।

প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীগণ

বিজ্ঞ আদালত ন্যায় বিচারের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার, আইনশৃঙ্খলা বাহিনীকে সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান। প্রতিবাদ সমাবেশে এলাকার অসংখ্য লোক উপস্থিত ছিলেন।

একইদিনে ভুক্তভোগী প্রবাসী বাবুল হোসেন ও তার পরিবার সাংবাদিকদের মাধ্যমে মামলাবাজ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়