শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২৩:০১

খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

অধ্যাপক মো. জাকির হোসেন
খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও জেলা শিক্ষা অফিসারের পরিদর্শন

ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। একই সাথে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রকৌশলী মনির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শওকত আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।

​পরিদর্শন ও

সমাবেশশেষে জেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। তাঁর উল্লেখিত মূল বিষয়গুলো ছিলো :

​শিক্ষা ও মূল্যায়নের মানোন্নয়ন : অকৃতকার্য বা অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে প্রমোশন না দেয়া এবং এসএসসি পরীক্ষার ফলাফল প্রবৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা।

​বিশেষ ক্লাস ও অভিভাবক সমাবেশ : পিছিয়েপড়া বা দুর্বল শিক্ষার্থীদের জন্যে বিশেষ ক্লাসের ব্যবস্থা নেয়া এবং নিয়মিত শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশের আয়োজন করা।

​উপস্থিতি ও জাতীয় কর্মসূচি : বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করা, প্রধানমন্ত্রীর ঘোষিত 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সফল করা।

​সহপাঠ্যক্রমিক ও মেধা বিকাশ : ডিবেট/বিতর্ক ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটুতা বৃদ্ধি করা, প্রতিবছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলার আয়োজন করা, লাইব্রেরি সচল রাখা এবং নিয়মিত সহপাঠ্যক্রমিক কার্যক্রম চালু রাখা।

​সচেতনতা ও কাউন্সেলিং : বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করা এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার পরিবেশ বজায় রাখা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়