বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২১:২৮

হাইমচরে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুন নবী

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হাইমচরে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম পরিদর্শনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুন নবী

হাইমচর উপজেলার স্বাস্থ্যসেবার সার্বিক মানোন্নয়ন এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জোরদার করার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মাহমুদুন নবী (মাসুম)।

বুধবার (২৯ জুলাই ২০২৬) দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোতে আকস্মিক পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে ডা. মাহমুদুন নবী ক্লিনিকগুলোর সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন, ওষুধ সরবরাহের স্থিতি খতিয়ে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এছাড়া ইপিআই টিকাদান কেন্দ্রে শিশুদের দেয়া টিকার মান ও কোল্ড চেইন বজায় রাখার বিষয়সমূহ নিবিড়ভাবে তদারকি করেন।

​এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রান্তিক জনগোষ্ঠী যেনো কোনো ধরনের হয়রানি ছাড়া সঠিক স্বাস্থ্যসেবা ও সঠিক সময়ে শিশুদের ইপিআই টিকা পায়, তা নিশ্চিত করতেই আমাদের এই নিয়মিত তদারকি।

​এ সময় তিনি দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের নিয়মিত ও সময়মতো ক্লিনিকে উপস্থিতি এবং সাধারণ রোগীদের আন্তরিকতার সাথে সেবা দেয়ার নির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়