প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ২০:০৮
মাসিক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ
চাঁদপুরে লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে আইনি সহায়তা প্রদানে কাজ করছে

চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা জজ আদালতের জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির সবাইকে আন্তরিক হতে হবে, সক্রিয়তা আরও বাড়াতে হবে। বিশেষ করে প্যানেল আইনজীবীদের পর্যায়ক্রমে সভায় উপস্থিতি ও স্বচ্ছভাবে মামলা পরিচালনা করতে হবে। তাহলেই আইনগত সহায়তা কার্যক্রমকে এগিয়ে নিতে পারবো। লিগ্যাল এইড কমিটি অসহায় মানুষকে আইনি সহায়তা দিতে কাজ করছে। চাঁদপুরে মামলার আইনি পরামর্শ ও বিরোধ নিষ্পত্তির সংখ্যাও বাড়ছে। আশা করছি, আগামীতে আরও বাড়বে।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাসনিম জোহরা, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সামছুল ইসলাম মন্টু, পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপারের প্রতিনিধি জুবাইর হোসেন, জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রীপন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি মো. আলাউদ্দিন, জেলা সমাজসেবা অফিসারের প্রতিনিধি মো. শফিউদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ডিডির প্রতিনিধি মো. আলামিন মৃধা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার এস এম তানভীর রশিদ, জীবনদীপ মানব উন্নয়ন সেবামূলক সংস্থার সভাপতি বিনয় ভূষণ মজুমদার ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী।
সভায় প্যানেল আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেহানা ইয়াসমিন কচি, অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানাসহ অন্যরা।








