প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৩৯
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে চাঁদপুর জেলা পরিষদ প্রশাসকের শোক

চাঁদপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|আরো খবর
তাঁর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম।
এক শোকবার্তায় তিনি বলেন, “মাহবুব আনোয়ার বাবলু ভাইয়ের মৃত্যুতে চাঁদপুর জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন এক অভিভাবক ও বর্ষীয়ান রাজনীতিককে হারালো। ছাত্রদলের গোড়াপত্তন থেকে শুরু করে আজীবন তিনি জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অবদান রেখে গেছেন। দল ও রাজপথের সংগ্রামে তাঁর ত্যাগ চাঁদপুরবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।”
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করেন--এ দোয়া করেন তিনি।






