রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২৩:০৫

মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মো. কামরুল হাসান রাব্বি।।
মতলব উত্তরে শহীদ জিয়া স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জমকালো আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে উত্তর ইসলামাবাদ যুব সমাজের উদ্যোগে চায়না বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু। সভাপতিত্ব করেন সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. সজীব পাটোয়ারী। বিশেষ আকর্ষণ ছিলো মতলবের মেসি খ্যাত খুদে ফুটবলার সোহান।

আলমগীর সরকার তাঁর বক্তব্যে বলেন, মাদক থেকে দূরে থাকার অন্যতম পথ হলো খেলাধুলা করা। যুবসমাজ যদি খেলাধুলায় ব্যস্ত থাকে তাহলে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে থাকা যায় সহজেই। তাই আমি আশা করি এ ধরনের টুর্নামেন্ট এবং খেলাধুলা প্রতিটি গ্রামে আয়োজন করা উচিত। যাতে করে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

উদ্বোধক খায়রুল হাসান বেনু বলেন, আমাদের চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন মতলবকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছেন। খেলাধুলা করলে যুবক ও ছাত্ররা সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে পারবে। আমরা এ ধরনের খেলাধুলা আয়োজন অব্যাহত রাখবো।

উদ্বোধনী ম্যাচে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বনাম ছোট ঝিনাইয়া সিজেড স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। পুরো খেলায় কোনো দল গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে ৩-১ গোলে রায়পুর ইসলামাবাদ ডিপি স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা মো. তুহিন।

উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আ. মালেক মোল্লা, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী হাজী ইলিয়াছ পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনির পাটোয়ারী, টুর্নামেন্ট কমিটির লিটন ভূঁইয়া, সাকিব বেপারী, রুবেল রেজা, কালাম ভূঁইয়া, আল-আমিন পাটোয়ারী, তারেক মিজি, মেহেদী পাটোয়ারী, রাশেদ বেপারীসহ নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতা-কর্মীরা। হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়