প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০১:২৬
চাঁদপুর প্রেস ক্লাবে 'এআই ও ফ্যাক্ট চেকিং' প্রশিক্ষণের আজ সমাপনী
প্রধান অতিথি পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ

চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিনদিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের আজ সমাপনী।
|আরো খবর
আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
আজ প্রশিক্ষণের শেষদিনে (তৃতীয় দিন) পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, প্রয়োজনীয়তা, ছবি-ভিডিও যাচাই এবং ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। এছাড়া পিআইবির মহাপরিচালক সাংবাদিকতার নৈতিকতা ও ফ্যাক্ট চেকিং বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করবেন।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) দ্বিতীয় দিনের প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে আবু সুফিয়ান (প্রোগ্রাম অফিসার, সাকমিড) ডিজিটাল নিরাপত্তা, এআই-নির্ভর ছবি-ভিডিও শনাক্তকরণ এবং গণমাধ্যম সাক্ষরতা বিষয়ে সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো সাংবাদিকদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট চেকিং বিষয়ে দক্ষতা বৃদ্ধি, ভুয়া তথ্য শনাক্ত ও যাচাইয়ের সক্ষমতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা। তিনদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এআই দিয়ে ছবি ও ভিডিও শনাক্তকরণ, এআই-জেনারেটেড লেখা চিহ্নিতকরণ, গণমাধ্যম সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক অনুশীলন এবং ছবি ও ভিডিও যাচাইয়ের আধুনিক কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন ৩৫ জন। তাঁরা হলেন : চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক সোহেল রুশদী, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এমএ লতিফ, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক ইনকিলাবের চাঁদপুর প্রতিনিধি বিএম হান্নান, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন, দৈনিক মানবকণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, বাংলা ভিশন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রহিম বাদশা, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মুনির চৌধুরী, আরটিভির স্টাফ রিপোর্টার (চাঁদপুর) শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক আবদুর রহমান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আল ইমরান শোভন, জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, প্রথম আলো ও ডেইলি স্টারের চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, একুশে টেভির চাঁদপুর প্রতিনিধি মো. নেয়ামত হোসেন, চ্যানেল আই টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলম, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. ইয়াসিন ইকরাম, মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কানন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইব্রাহিম রনি, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক চাঁদপুর সময়ের প্রধান সম্পাদক মো. ফরিদুল ইসলাম, এনটিভির চাঁদপুর প্রতিনিধি মো. শরীফুল ইসলাম, একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক আল আমিন ভূঁইয়া, দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বৈশাখী টিভির চাঁদপুর প্রতিনিধি আব্দুল ওয়াদুদ বেপারী, দৈনিক নয়া প্রভাতের নির্বাহী সম্পাদক এইচএম নিজাম, দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক মো. ইলিয়াছ পাটওয়ারী, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী প্রমুখ।
ডিসিকে/ এমজেডএইচ








