বুধবার, ২২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২১:২৩

বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

স্টাফ রিপোর্টার।।
বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিধান

বুধবার (২২ জুলাই ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল হতে এটিএসআই পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনস্টেবল মো. মুরাদ উদ্দিনকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন- বিভাগীয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়