প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ২১:০৯
ছেংগারচর পৌরসভায় হিন্দু সম্প্রদায়ের মাঝে চাউল বিতরণ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের পক্ষ থেকে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার হিন্দু সম্প্রদায়ের জন্যে বিশেষ বরাদ্দকৃত চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) সকালে ছেংগারচর পৌর অডিটোরিয়ামে ৪৩টি হিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তার এ চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার হিসাব রক্ষক সোহরাব হোসেন, জাহাঙ্গীর আলম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বলরাম গোস্বামী, গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, তপন কুমার শীল, লিটন দাসসহ আরো অনেকে।
|আরো খবর
এ সময় সুবিধাভোগীরা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এমপি ডক্টর জালাল উদ্দিন আমাদের কথা চিন্তা করে খাদ্য সহায়তা দিয়েছেন। আমরা বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাই।








