শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০১:৪৮

মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সাথে ড. জালাল উদ্দিন এমপির মতবিনিময়

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি
মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সাথে ড. জালাল উদ্দিন এমপির মতবিনিময়
ছবি: মতলব উত্তরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছেন ড. জালাল উদ্দিন এমপি।

সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা

মতলব উত্তর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সরকারি সকল দপ্তরের কর্মকর্তার সঙ্গে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করে মতলবের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মধ্যে সুসমন্বয় জরুরি। তিনি সরকারের চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে শেষ করার কঠোর নির্দেশনা দেন। যে সকল দপ্তরে‌ কর্মকর্তা নেই সেই সকল দপ্তরে কর্মকর্তা আনতে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান এমপি।

ইউএনও মাহমুদা কুলসুম মনি উপজেলার সার্বিক প্রশাসনিক কর্মকাণ্ড এবং চলমান উন্নয়ন চিত্র তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, উপজেলা প্রশাসন এমপি মহোদয়ের দিকনির্দেশনায় জনসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সীমাবদ্ধতা এবং সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।

পরিশেষে উপজেলার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়