মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ২০:৫২

মতলব উত্তরে কৃষি জমিতে ড্রেজিং।। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মাহবুব আলম লাভলু ও কামরুল হাসান রাব্বি।।
মতলব উত্তরে কৃষি জমিতে ড্রেজিং।। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজার স্থাপন করে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমির মালিক ও ড্রেজার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে গাজির গাছখোলা গ্ৰামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫- এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজশে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়