সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৫০

ফরিদগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩২৬৫ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২৮ জুন ২০২৬) বিকেলে উপজেলা পরিষদের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ।

কৃষি বিভাগ জানায়, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের উফশী জাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার, ৫০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ১০ কেজি রাসায়নিক সার ও বালাইনাশক, এক হাজার জন কৃষককে ৭ প্রকারের গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার, ৭১৫ জন কৃষককে ফলদ ও বনজ বৃক্ষের ৫টি চারা, ৪০ কেজি জৈব সার ও ৫টি করে বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়