বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৬:৩৯

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গণসচেতনতামূলক কর্মসূচি

আব্দুল্লাহ আল মামুন
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে গণসচেতনতামূলক কর্মসূচি

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, পিংড়া বাজার, মতলব দক্ষিণ, চাঁদপুরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তপাদার। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ কুফল, সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, বরং একটি পরিবার ও সমাজের জন্যেও মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানশেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং মাদককে ‘না’ বলার আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়