সোমবার, ২২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ জুন ২০২৬, ২২:২২

হাইমচরে 'মা ও শিশু কর্নার' উদ্বোধন করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার।।
হাইমচরে 'মা ও শিশু কর্নার' উদ্বোধন করলেন জেলা প্রশাসক

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা প্রশাসন কর্তৃক ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি বাজেটের মাধ্যমে বাস্তবায়িত 'মা ও শিশু কর্নার' উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জুন ২০২৬) দুপুরে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান স্বাস্থ্য সেবাপ্রার্থী মায়েদের জন্যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় মাতৃদুগ্ধপান ব্যবস্থা এবং শিশুদের ডে-কেয়ার সুবিধাসহ ‘মা ও শিশু কর্নার’-এর উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, হাইমচর থানার অফিসার ইনচার্জসহ অন্যরা উপস্থিত ছিলেন।

মানবিক প্রশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এই উদ্যোগ নিঃসন্দেহে হাইমচরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন স্থানীয়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়