শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ২০:১১

ব্রাজিলের সমর্থকরা হতাশ নয়, বিশ্বকাপ জিতবে তারা

-----বোরহান উদ্দিন ফরাজী

মাহবুব আলম লাভলু
ব্রাজিলের সমর্থকরা হতাশ নয়, বিশ্বকাপ জিতবে তারা

ফুটবল মানচিত্রে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে হলেও বিশ্বকাপ এলেই দেশের মানুষের আবেগ ও উন্মাদনা থাকে তুঙ্গে। সমর্থকরা নিজ নিজ দলের পতাকা দিয়ে বাড়ি-ঘর সাজানো, প্রিয় দলের জার্সি পরা, শোভাযাত্রা বের করা এবং বড়ো পর্দায় খেলা দেখার আয়োজন করে থাকেন। বিশ্বকাপকে ঘিরে পুরো পৃথিবীর মানুষের মধ্যে একটি অদ্ভুত মিলনমেলা তৈরি হয়। এই মাতামাতির বড়ো একটা অংশ জুড়ে থাকে ল্যাটিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনা।

'২০২৬ বিশ্বকাপ ফুটবলের হেক্সা মিশনে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর শক্ত রক্ষণভাগের কারণে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। এতে করে ব্রাজিলের সমর্থকরা হতাশ নয়, বিশ্বকাপ জিতবে তারা'। এভাবেই কথাগুলো বলছিলেন মতলব উত্তর উপজেলার বালুরচর গ্রামের কৃতী ফুটবলার বোরহান উদ্দিন ফরাজী।

বোরহান উদ্দিন ফরাজী জানিয়ে দিলেন তার প্রিয় দল ব্রাজিল। নান্দনিক ফুটবলের অবিস্মরণীয় একটি দল এই ব্রাজিল। তিনি বলেন, ফুটবল যখন থেকে বুঝি তখন থেকেই ব্রাজিলের সাপোর্ট করি।

প্রথম ম্যাচে মরক্কোর শক্ত রক্ষণভাগের কারণে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ব্রাজিলকে। এতে তিনি হতাশ নন, ভালো খেলেই চ্যাম্পিয়ন হবে তার দল ব্রাজিল। পছন্দের দল ব্রাজিল নিয়ে পুরোপুরি আশাবাদী। এবার বিশ্বকাপ ব্রাজিলই পাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়