বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২১:২৬

শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
শ্রম আইন লঙ্ঘনের প্রতিবাদে বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-বি-১৮৮৬-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, প্ল্যান্ট অপারেটর-সি, বিবিবি, বিউবো, খুলশী, চট্টগ্রাম- এর শ্রম আইন, ২০০৬- এর ১৮৭ ধারা

লঙ্ঘনপূর্বক জারিকৃত বদলির আদেশ বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চাঁদপুর শহরের নতুন বাজারস্থ চাঁদপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের সভাপতি কামাল হোসাইন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল বাশার, জাকির হোসেন, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক মো. রমজান আলী, ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক মো. সোহেল, যুব বিষয়ক সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ।

এ সময় সংগঠনটির অন্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি. নং-বি-১৮৮৬-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. হাফিজুর রহমানের জারিকৃত বদলির আদেশ দ্রুত বাতিল করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়