বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭:০৭

মিশরের আল-আযহার ইউনিভার্সিটির বুকে গাউসিয়া কমিটি বাংলাদেশ

প্রথম আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিনিধি
মিশরের আল-আযহার ইউনিভার্সিটির বুকে গাউসিয়া কমিটি বাংলাদেশ

মিশরে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ, আধ্যাত্মিক মূল্যবোধ এবং মানবকল্যাণমূলক কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে প্রথমবারের মতো গাউসিয়া কমিটি বাংলাদেশ, মিশর আল-আযহার বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনক্রমে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এ আহ্বায়ক কমিটি মিশরে গাউসিয়া কমিটি বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রমকে সুসংহত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে আল-আযহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের আদর্শ, উদ্দেশ্য ও খেদমতমূলক কার্যক্রম বিস্তারে এ কমিটি কার্যকর অবদান রাখবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

ঘোষিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন জামাল উদ্দিন ও মোবারক খান। আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আজিজুর রহমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ সাইয়্যেদ হাসান মাসুদ, মোহাম্মদ শেখ সাদেক কাদেরী, মোহাম্মদ ইমরান হোসাইন, মোহাম্মদ নেছার আহমেদ, মোহাম্মদ আমিন রেজা, মোহাম্মদ আম্মার হোসেন মিমন, মোহাম্মদ আবসার উদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান ও মোহাম্মদ মাহমুদ রেজা।

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী মোহাম্মাদ শামসুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ রাকিন জাফরী। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম হোসেন আসিফ, মোহাম্মদ হাফেজ ওয়ায়ের উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হোসাইন, মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ মিনহাজ সামি, মোহাম্মদ মিরাজুর রহমান, মোহাম্মদ তানভির কবির, মোহাম্মদ ইফতেখার মঈন উদ্দিন, মোহাম্মদ তানভির হোসাইন, মোহাম্মদ তাইফুল ইসলাম, মোহাম্মদ আব্বাস খান, মোহাম্মদ মাহদি হাসান, মোহাম্মদ নিজাম উদ্দিন খান, মোহাম্মদ জিয়া উল্লাহ রেফায়ি, মোহাম্মদ গোলাম মহিউদ্দিন, মোহাম্মদ হাসনাত উল্লাহ, সৈয়দ ইউসুফ ফারসান, মোহাম্মদ শেখ নাঈম, হারুন উর রশীদ, মোহাম্মদ রহমত উল্লাহ, তাইফুল আলম হাসানাইন, মোহাম্মদ উসমান গাজী, মোহাম্মদ মাহফুজুর রহমান, সোহানুর রহমান রেজভী, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আব্দুর রহমান, মেসবাহুল হক সাদ ও মোহাম্মদ সাইমুন ইসলাম।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং মিশরের মাটিতে গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়