সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১৪:৪৫

আজীবন আর্জেন্টিনার একজন গর্বিত সমর্থক

..... শিক্ষক মো. হাবিবুর রহমান

পলাশ দে
আজীবন আর্জেন্টিনার একজন গর্বিত সমর্থক

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর জ্বরে বর্তমানে আক্রান্ত ফুটবলপ্রেমী সকলে। বাংলাদেশের মানুষ সবসময়ই ফুটবলপ্রেমী।

ফুটবল খেলাটি মন থেকে ভালোবাসেন সবাই।

বাংলাদেশের প্রতিজন মানুষই ছোটবেলায় ফুটবল খেলেছেন। কেউ বলতে পারবে না যে, তিনি কখনোই ফুটবলকে একটা লাথি দেননি!

সকল শ্রেণী-পেশার মানুষই ফুটবল খেলা দারুণ উপভোগ করেন। এমন গৌরচন্দ্রিকায়

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান চলমান বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ নিয়ে মনের উচ্ছ্বাস ও ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বলেন,

ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবলের প্রতি আমার গভীর ভালোবাসা। ডিয়েগো ম্যারাডোনার গল্প শুনে, তাঁর অসাধারণ ফুটবল জাদু সম্পর্কে জেনে এবং পরবর্তীতে লিওনেল মেসির খেলা দেখে বড়ো হয়েছি। আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সি আমার কাছে শুধু একটি দলের পরিচয় নয়, এটি আবেগ, ভালোবাসা ও গর্বের প্রতীক।

আর্জেন্টিনার ইতিহাসজুড়ে অসংখ্য কিংবদন্তি খেলোয়াড় ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছেন। ম্যারাডোনা, মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও সার্জিও আগুয়েরোর মতো আক্রমণভাগের তারকারা যেমন বিশ্বকে মুগ্ধ করেছেন, তেমনি হাভিয়ের জানেত্তি, হাভিয়ের মাসচেরানো, ড্যানিয়েল পাসারেলা ও অ্যাঞ্জেল ডি মারিয়ার মতো খেলোয়াড়রা দলকে শক্ত ভিত উপহার দিয়েছেন। বর্তমান সময়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তাঁর দুর্দান্ত নৈপুণ্য দিয়ে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম নায়কে পরিণত হয়েছেন। এসব কিংবদন্তি ও তারকাদের খেলা দেখেই আমার ফুটবলপ্রেমের বিকাশ ঘটেছে। তাই হৃদয়ের গভীর থেকে বলতে পারি, আমি শুধু আর্জেন্টিনার একজন সমর্থক নই, বরং আজীবন আর্জেন্টিনার একজন গর্বিত সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়