সোমবার, ১৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:২৪

বাকিলাতে ওসি মান্নানের মাদকবিরোধী পরামর্শ

কামরুজ্জামান টুটুল
বাকিলাতে ওসি মান্নানের মাদকবিরোধী পরামর্শ
হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে যুবকদেরকে মাদকবিরোধী পরামর্শ দিচ্ছেন ওসি আব্দুল মান্নান। পাশে চেয়ারম্যান মিজানুর রহমান মিলন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

বাকিলাতে এক ঝাঁক যুবককে মাদকবিরোধী পরামর্শ দিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান। বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ৫০ যুবককে একস্থানে জড়ো করে

মাদকবিরোধী পরামর্শ দেন তিনি। এ সময় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন যুবকদেরকে রাত ৮ টার পর বাজারে অবস্থান না করার পরামর্শ দেন।

যুবকদের উদ্দেশ্যে ওসি আব্দুল মান্নান বলেন, তোমরা আমাদের সন্তান। তোমরা মহল্লাভিত্তিক মাদকবিরোধী সভা-সমাবেশ করবে, আমরা তোমাদের পাশে থাকবো। রাত ৮ টার পর কোনো শিক্ষার্থী যেন বাজারে না থাকে। এর পরে আমরা কাউকে এভাবে পেলে আর ছাড় দেবো না। এ সময় আরো উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রাজিব শর্মা, উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, মো. সায়েম, মো. মুরাদ, সাঈখ বিন নুরুল ইসলাম, সৌরভ হাদী, সহকারী উপ- পরিদর্শক মাজেদ, হাবিবুর রহমান, মনির হোসেন মুন্না, কার্তিকসহ সঙ্গীয় ফোর্স। এতে আরো উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম হোসেন রাজু, ছাত্রনেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, গ্রাম পুলিশ হুমাযুন কবির প্রমুখ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজকে বাকিলাসহ বিভিন্নস্থানে অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়