প্রকাশ : ১৩ জুন ২০২৬, ২৩:০৩
লিটন সাহার স্মরণে জেলা পূজা উদযাপন পরিষদের স্মৃতিচারণ সভায় বক্তাগণ
লিটন সাহা কেবল সনাতনী নয়, সকল ধর্মের মানুষের কাছে প্রিয় মানুষ ছিলেন

চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রয়াত লিটন সাহার স্মরণসভায় বক্তারা তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং 'কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক কষ্ট দেয়' মর্মে তাদের অনুভূতি ব্যক্ত করেন।
|আরো খবর
চাঁদপুর জেলায় সনাতন সমাজ ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদানকে স্মরণ করে বক্তারা বলেন, লিটন সাহার সাংগঠনিক দক্ষতা এবং ব্যবস্থাপনা এখনো আমাদের চোখের সামনে ভাসে। কিছু কিছু মৃত্যু আমাদেরকে অনেক কষ্ট দেয়, লিটন সাহার অকালে চলে যাওয়া তেমনই কষ্ট দেয়, যা মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তাঁর এই অকাল প্রয়াণে চাঁদপুরসহ বৃহত্তর সনাতন সমাজে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর রোটারী ভবনের ডা. নুরুর রহমান কনফারেন্স হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর জেলা শাখা লিটন সাহার স্মরণে এই স্মৃতিচারণ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, চাঁদপুর জেলা সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি পণ্ডিত নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার।
বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তমাল ভৌমিক, চন্দ্রনাথ চন্দন, গোপাল চন্দ্র সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর কমিটির সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, মতলব (উত্তর)-এর সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক চন্দন সাহা, হাইমচরের সভাপতি বিবেক লাল মজুমদার, হাজীগঞ্জের সভাপতি রুহি দাস বণিক, কচুয়ার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, শাহরাস্তির সভাপতি নিখিল মজুমদার, ফরিদগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য রাজন দে প্রমুখ।
সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন নতুনবাজার ঘোষপাড়া গীতা নিকেতনের শিক্ষক শ্যামল চন্দ্র দাস। এরপর প্রয়াত লিটন সাহার আত্মার সদগতির জন্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা সঞ্চালনা করেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার।
জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কল্পনা সরকার, শিপ্রা দাস, শিপ্রা মজুমদার, প্রমোদ দাস, উত্তম কুমার দে, গণেশ চন্দ্র দে, রামু সাহা, লিটন সাহা, লিটন মজুমদার, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সহ-সভাপতি চন্দন দেসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা 'স্বর্গীয় লিটন সাহা'র স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে গভীর শোকাহত ও ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করেন। বক্তারা বারবার বলেন, লিটন সাহার অকাল প্রয়াণে আমরা শোকাহত, তাঁর অবদান চিরস্মরণীয়।








