প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২:২২
জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে সরকার কাজ করছে
-----শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

কচুয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে স্টার্ট আপ বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন এমপি। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাবো। ইতোমধ্যে আমরা বাংলাদেশকে শিক্ষার মানদণ্ডে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মতো শিক্ষা ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাচ্ছি। জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে আগামীর বাংলাদেশ গড়ার জন্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমরা যে ধরনের লেখাপড়া করেছি, সে রকম ব্যবস্থা এখন আর নেই। বর্তমান শিক্ষা ব্যবস্থা ইনোভেশন বেইজড, স্টার্ট আপ ও প্রজেক্ট বেইজড। প্রধানমন্ত্রী শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়ে বর্তমান বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছেন।
|আরো খবর
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রদর্শনীতে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রদর্শিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় এ সময় সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন, উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক আবদুল ওয়াদুদ মজুমদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।








