শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:১৩

মতলব উত্তরে লিগ্যাল এইডের উঠান বৈঠক

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে লিগ্যাল এইডের উঠান বৈঠক
ছবি: মতলব উত্তরে লিগ্যাল এইডের উঠান বৈঠকে বক্তব্য রাখছেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব আবদুল আলীম।

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি আইনগত সহায়তা বিষয়ে সাধারণ জনগণের মাঝে প্রচার-প্রচারণা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত ও জেলা লিগ্যাল এইড অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব আবদুল আলীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাকান্দা ইউনিয়ন বিট অফিসার এসআই রেজাউল করিম।

কলাকান্দা ইউপির প্যানেল চেয়ারম্যান-১ মেহেদী হাসানের সভাপতিত্বে ও ইউপির প্রশাসনিক কর্মকর্তা শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইদুর রহমান শিবলু ও আ. সাত্তার, ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নাজনীন সুলতানা রানী, ফয়েজ তাঁতী প্রমুখ। উপস্থিত ছিলেন ইউপি সদস্য শামসুদ্দিন, কবির হোসেন, শাহানা সুলতানা, ডলি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়