বুধবার, ১০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুন ২০২৬, ১৫:৫৪

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানিকে ষোলো হাজার টাকা জরিমানা

কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫ দোকানিকে ষোলো হাজার টাকা জরিমানা
মো. নাছির উদ্দিন

কচুয়া পৌর এলাকার কচুয়া বাজারে ভেটেরিনারি লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে তা সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাছনিম ট্রেডার্সের মালিক ও অজিত ভেটেরিনারি মালিককে পাঁচ হাজার করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়াও কাইয়ুম গোশতের দোকান, কাউছার পোল্ট্রি ও নাছিম পোল্ট্রি দোকানের মালিককে দু হাজার করে ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন অনুযায়ী এ অভিযান পরিচালিত হয়।

লাইসেন্স ছাড়া পশু খাদ্য ও ঔষধ বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে পশু খাদ্য বিক্রির অপরাধে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন ২০২৬) দুপুরে কচুয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ( ভূমি) মো. আবু নাছির।বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৭(২) ধারায় ২টি মামলায় দশ হাজার ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলায় ৩টি দোকানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাকাওয়াত হোসেন, বাজার কমিটির সভাপতি হাজী মো. তরিকুল ইসলামসহ কচুয়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়