সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ২২:৩৭

মরহুম আব্দুর রশিদ খান স্মৃতি অনূর্ধ্ব-১৬ মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএম ট্যুরস এন্ড ট্রাভেলস

আব্দুল্লাহ আল মামুন
মরহুম আব্দুর রশিদ খান স্মৃতি অনূর্ধ্ব-১৬ মিনি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিএম ট্যুরস এন্ড ট্রাভেলস

চাঁদপুর সদর উপজেলার চাঁদখাঁর বাজারস্থ গাবতলী বালুর মাঠে অনুষ্ঠিত মরহুম আব্দুর রশিদ খান স্মৃতি অনূর্ধ্ব-১৬ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিএম ট্যুরস এন্ড ট্রাভেলস ২-০ গোলের ব্যবধানে সেনগাঁও মিনি বুলেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

দু সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টে এলাকার প্রায় ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট জুড়ে ছিলো ব্যাপক দর্শক সমাগম ও উৎসবমুখর পরিবেশ। ফাইনাল খেলায় দু দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত বিএম ট্যুরস এন্ড ট্রাভেলস নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা জয় করে।

খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান জুয়েল ও বাবু মাল। তারা বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

উৎসবমুখর পরিবেশ, দর্শকদের উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়