সোমবার, ০৮ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ জুন ২০২৬, ১৩:২৯

কচুয়ায় নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

কচুয়ায় নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মো. নাছির উদ্দিন

কচুয়া বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। সোমবার (৮ জুন ২০২৬) দুপুরে কচুয়া ডাকবাংলো হলরুমে নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছোট ছেলে মুফতি মো. সানাউল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, আমার পিতা নুরুল ইসলামের খুনিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্যে কচুয়া বাজারের ব্যবসায়ীরা গত ৩১ মে রোববার মানববন্ধন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম প্রদান করে। কিন্তু ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা পরিবারের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি। এ ব্যাপারে আমরা চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপ কামনা করছি। একই দাবিতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. তরিকুল ইসলাম ও নিহতের চাচাতো ভাই কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মোহতামিম মাও. মো. আবু হানিফ।

সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্যরা ছাড়াও কচুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ মে ২০২৬ (শুক্রবার) নিখোঁজ হওয়ার পর ৩০ মে শনিবার নুরুল ইসলামের হাত-পা বাঁধা লাশ কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন শ্রী নিবাস এলাকায় হাইওয়ের পূর্ব পাশে বিলের মাঝখান থেকে উদ্ধার করে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়