শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ১৫:৪৫

ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার ।।
ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, সচেতনতামূলক সভা
চাঁদপুর জেলায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ র‍্যালির নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। পাশে বক্তব্য রাখছেন তিনি।

"আতংক নয়, সচেতনতা; ডেঙ্গু প্রতিরোধই সুস্থতা"এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১০টায় শহরের চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এ রোগ মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতা। নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা সম্ভব।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন বলেন, ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকা। আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখা ও ব্যক্তিগত সুরক্ষার মাধ্যমে আপনি সহজেই এই রোগ থেকে সুরক্ষিত থাকতে পারেন।

ডেঙ্গুর বাহক এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, পানির ট্যাংক ও অন্যান্য পাত্রে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। তিন দিনের বেশি কোনো স্থানে পানি জমে থাকতে না দেয়ার জন্যও সবাইকে আহবান জানানো হয়।

চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন,২৫০ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রফিকুল হাসান ফয়সলসহ সংশ্লিষ্ট অংশী জন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বাড়াতে ও মশক নিধনে সারা দেশে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়