শনিবার, ০৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:২৯

চাঁদপুরে শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিটিভির বহিরাঙ্গন অনুষ্ঠান

সবাই মিলে একসাথে কাজ করলে 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়ন হবে

-------শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সবাই মিলে একসাথে কাজ করলে 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়ন হবে

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক 'শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠান চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসিন, অতিরিক্ত সচিব ও পরিচালক মো. শাহআলম, যুগ্ম সচিব ও উপ-প্রকল্প পরিচালক রিয়াসাত আল ওয়াসিফ ও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ টেলিভিশনের উপস্থাপিকা সাদিয়া রশ্মি সূচনা। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে জাতীয় পর্যায়ের বিটিভির নিয়মিত জনপ্রিয় শিল্পী কিশোর, প্রিয়াংকা, অনন্যা ও আশিক বিভিন্ন গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের অন্যান্য কর্মকর্তা, চাঁদপুরের প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের অংশীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, সবাই মিলে একসাথে কাজ করলে 'সবার আগে বাংলাদেশ' বাস্তবায়ন হবে। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এ অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত মানেই প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সবার আগে বাংলাদেশ' তৈরির যে প্রত্যয় তার বাস্তবতা।

এমপি মানিক আরো বলেন, বহিরাঙ্গনের অনুষ্ঠান যেসব বিষয় নিয়ে আয়োজিত হয়েছে, তার বেশিরভাগ নিজেদেরই বাস্তবায়নযোগ্য। এর মধ্যে মাদক, চোরাচালানে নারী ও শিশুদের সম্পৃক্ততা, যৌতুক বন্ধসহ ৩/৪টি বিষয় সরকার এবং প্রশাসনের সমন্বয়ে বাস্তবায়ন করতে হবে।

মাদক চোরাচালান বিষয়ে নারী ও শিশুদের সম্পৃক্ততা এবং যৌতুক বন্ধ বিষয়ে সংসদ সদস্য আরো বলেন, যেহেতু আমাদের বেশ কিছু এলাকাজুড়ে দারিদ্র্যের হার বেশি, সেহেতু এ ধরনের অপসংস্কৃতি এখানে চালু ছিলো। তবে ইতোমধ্যে আমরা জেলা প্রশাসনের সমন্বয়ে কাজ শুরু করেছি। পাশাপাশি যৌতুক বন্ধেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেখানে যেখানে এসব কার্যক্রম হতে পারে সেসব জায়গা আমরা কিছুটা চিহ্নিত করতে পেরেছি এবং কার্যক্রম শুরু করেছি। তবে সবার আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে। সকলের সহযোগিতায় আমরা এ ধরনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পারবো।

ছবি ক্যাপশন- চাঁদপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক 'শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। আরো বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাজেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়