প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:৫৬
বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

নারী সাংবাদিকতার অগ্রদূত, বাংলা ভাষার প্রথম নারী জাগরণের মুখপত্র ঐতিহাসিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম স্মরণে সাহিত্য আড্ডা ও আলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। শুক্রবার (৫ জুন ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আড্ডার আয়োজন করা হয়।
|আরো খবর
পাঠাগারের সভাপতি অ্যাড. রফিকুজ্জামান রণির সভাপতিত্বে ও প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় কিংবদন্তি সম্পাদক নূরজাহান বেগমের ‘জীবন ও কর্ম’ সম্পর্কে আলোচনা করেন চর্যাপদ সাহিত্য একাডেমির উপ-মহাপরিচালক নন্দিতা দাস, বংশিবাদক বেলাল শেখ, আবৃত্তিশিল্পী আমির হোসেন বাপ্পি, পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী সবিতা ও ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে নূরজাহান বেগমের সম্মানে সংগীত পরিবেশন করেন বিটিভির নিয়মিত কণ্ঠশিল্পী নন্দিতা দাস এবং কবিতা আবৃত্তি করেন বাচিকশিল্পী আমির হোসেন বাপ্পি।
অনুষ্ঠানে মহীয়সী নারী নূরজাহান বেগমের ‘জীবন ও কর্ম’ সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা।
সবশেষে চা-চক্রের আয়োজন করা হয়।








