প্রকাশ : ০৫ জুন ২০২৬, ২১:৫০
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিব ভূঁইয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রাকিব ভূঁইয়া আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে ১১নং ওয়ার্ডে স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) রাতে ওয়ার্ডের পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে একটি উঠোন বৈঠক ও জনসভার আয়োজন করা হয়।
|আরো খবর
সভায় রাকিব ভূঁইয়া বলেন, ১১নং ওয়ার্ডের বাসিন্দা হিসেবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে চান। নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে থেকে সব নাগরিককে সমান সুযোগ-সুবিধা দেয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, আমি নেতা হতে চাই না, এলাকার মানুষের সেবক হতে চাই। আপনাদের সহযোগিতা ও সমর্থন পেলে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াকুব ভূঁইয়া, আব্দুল মান্নান, কাজী আব্দুস সালাম, রফিকুল ইসলাম ও সৈয়দ সাকিবুল ইসলাম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত
ছিলেন।








