বুধবার, ০৩ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১৯:৩৫

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামানায় ‘বন্ধন-১২’র দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জ প্রতিনিধি
চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামানায় ‘বন্ধন-১২’র দোয়ানুষ্ঠান

ফরিদগঞ্জ

উপজেলার ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে সামাজিক সংগঠন ‘বন্ধন-১২’ আয়োজন করেছে আলোচনা ও

দোয়ানুষ্ঠান।

বন্ধন-১২-এর সদস্য সচিব এ. জেড. এম. শামসুদ্দিন ফারুক মিয়াজির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন-১২-এর আহ্বায়ক এস. এম. মফিজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের ৫২টি মসজিদের খতিব ও ইমাম, ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ২টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ২টি দাখিল মাদ্রাসার সুপার, বন্ধন-১২-এর সদস্যবৃন্দ ও এলাকাবাসী।

আলোচনাশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজপুর জামে মসজিদের খতিব মাওলানা বাকী সিদ্দিক। অনুষ্ঠানে ইউনিয়নের সকল মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়