মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ১৮:৩৮

ফরিদগঞ্জে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে পানিতে ডুবে দু শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে আব্দুল্লাহ আল আনাস (৪) ও আয়ান হোসেন (২) নামে দু শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত আনাস সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা গ্রামের মো. আলমগীরের ছেলে এবং আয়ান পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের ঈমান হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের শোশাইরচর গ্রামের নানা বাড়িতে পরিবারের সঙ্গে বেড়াতে আসে আব্দুল্লাহ আল আনাস। সোমবার (১ জুন ২০২৬) পরিবারের সবার অগোচরে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বালিথুবা বাজারের পল্লী চিকিৎসক ডা. হারুনের কাছে নিয়ে যাওয়া হলে তিনি আনাসকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের মোহাম্মদ হোসেন মিন্টু জানান, শুক্রবার (২৯ মে ২০২৬) তার ভাতিজা ঈমান হোসেনের ছেলে ২ বছরের আয়ানকে দুপুরে হঠাৎ দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়