মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:১১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে প্যাপিরাস পাঠাগারের সাহিত্য আড্ডা ও আলোচনা সভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে সাহিত্য আড্ডাআলোচনা সভার আয়োজন করেছে প্যাপিরাস পাঠাগার। সোমবার (১ জুন ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল জীবন ও সাহিত্য, সাম্যের কবি হিসেবে নজরুলের অবদান এবং তাঁর বিদ্রোহী কবি পরিচিতি। আলোচকরা তাঁর সাহিত্যকর্ম ও মানবতার দর্শন নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কবিতা আবৃত্তি পরিবেশন করেন এবং নজরুলের কবিতার মাধ্যমে মানবতা, সাম্যপ্রতিবাদের বার্তা তুলে ধরেন। সবশেষে এক ফলচক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি চাঁদপুর শহরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়