প্রকাশ : ০২ জুন ২০২৬, ০১:০৫
ভাটেরগাঁওয়ে প্রীতি ফুটবল ম্যাচ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী উচ্চ বিদ্যালয় মাঠে ভাটেরগাঁও স্পোর্টিং ক্লাবের আয়োজনে সোমবার (১ জুন ২০২৬) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় মহামায়া (তারুণ্যের আলো সামাজিক ঐক্য) স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ভাটেরগাঁও স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
|আরো খবর
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু তাহের খোকন। তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজের সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব। বর্তমান সমাজে ইভটিজিং, মাদক, কিশোর গ্যাং, অসামাজিক প্রবণতা লক্ষ্য করা যায়। খেলাধুলার মতো বিনোদনের মাধ্যমে এ প্রবণতা এড়ানো সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন মো. জহিরুল হক (লালু মাস্টার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মতিন তপাদার ভুট্টু। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, মহামায়া বাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলুর সার্বিক সমন্বয়ে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, সাহেদ পারভেজ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর গাজী সুমনসহ বিভিন্ন পর্যায়ের সুধীজন।
এই ম্যাচে মহামায়া তারুণ্যের আলো সামাজিক ঐক্য স্পোর্টিং ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেন চাঁদপুর জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. শামীম হোসেন মিজি এবং ভাটেরগাঁও স্পোর্টিং ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দুলু।
ডিসিকে /এমজেডএইচ








