মঙ্গলবার, ০২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০০:৩৯

ঈদের উচ্ছ্বাসে মাঠ কাঁপালো চাঁদপুর জেলা পুলিশ

টাইব্রেকারে অবিবাহিত একাদশের নাটকীয় জয়

আব্দুল্লাহ আল মামুন
টাইব্রেকারে অবিবাহিত একাদশের নাটকীয় জয়

পবিত্র ঈদুল আজহার আনন্দকে আরও বর্ণিলউৎসবমুখর করে তুলতে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ। শুক্রবার (২৯ মে ২০২৬) বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে মুখোমুখি হয় বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। খেলাটি ঘিরে পুলিশ সদস্যদের মাঝে ছিলো উৎসবের আমেজ, উচ্ছ্বাস ও পারিবারিক সম্প্রীতির অনন্য মিলনমেলা।

ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজি ব্যাজশুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

খেলার শুরু থেকেই দু দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে বিবাহিত একাদশের একটি দৃষ্টিনন্দন গোলে এগিয়ে যায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে অবিবাহিত একাদশ দুর্দান্ত প্রত্যাবর্তন করে সমতাসূচক গোল আদায় করে নেয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা বিরাজ করলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রোমাঞ্চে ভরপুর পেনাল্টি শুটআউটে স্নায়ুচাপ সামলে অবিবাহিত একাদশ জয় নিশ্চিত করে। তবে জয়-পরাজয়ের গণ্ডি ছাড়িয়ে খেলাটি হয়ে ওঠে পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতিঈদের আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ।

খেলাশেষে প্রধান অতিথি পুলিশ সুপার মো. রবিউল হাসান বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, দলীয় চেতনাভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ঈদের আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচটি চাঁদপুর জেলা পুলিশের সদস্যদের জন্যে হয়ে ওঠে স্মরণীয় এক মিলনমেলা

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়