রবিবার, ৩১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ১০:৩৩

দু বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেলো দারোয়ানের

দু বাসের প্রতিযোগিতায় সড়কে প্রাণ গেলো দারোয়ানের
কামরুজ্জামান টুটুল

বোগদাদ ট্রান্সপোর্ট আর আইদি পরিবহন সড়কে প্রতিনিয়ত প্রতিযোগিতায় লিপ্ত থাকে। সেই প্রতিযোগিতার সর্বশেষ বলি হলো দারোয়ান  বিল্লাল হোসেন (৫৫) । তিনি কর্মস্থলের ২০ গজ দূরে বাসের চাপায় নিহত হন। রোববার (৩১ মে ২০২৬) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ের মনির ফিলিং স্টেশনের সামনে। নিহত ব্যক্তি একই এলাকার ডক্টরস্ সিটি স্ক্যান সেন্টারের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। রাতের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে  এ ঘটনা ঘটে। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা|

স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এদিন সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস। ঠিক তার পেছনে ছিলো বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস।  বোগদাদ বাসটি আইদি বাসটিকে ওভারটেক করতে চেয়েছিলো, কিন্তু আইদি বাসটি বোগদাদকে ওভারটেকের  সুযোগ না দিলে বোগদাদ বাসটি রং সাইডে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ বাসটি। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ঘটনার পরেই বাস দুটি রেখে  বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান।

সেন্টু নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, দুটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে| এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান জানান, সংশ্লিষ্ট বাস দুটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়